ব্রেকিং নিউজ
🔴 ব্রেকিং নিউজ: আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ: রাজধানীসহ সারা দেশে গভীর ভাবগাম্ভীর্য ও বিপুল উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।     🔵 হামের ভ্যাকসিন প্রাইভেটে কিনে 'পয়সা খাওয়ার' ধান্দায় ইউনিসেফের সাতবারের রিমাইন্ডার উপেক্ষা করেছিল আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার: স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি।     🟢 ঈদযাত্রায় রাজধানীতে ডিএমপির নজিরবিহীন নিরাপত্তা: অতিরিক্ত ভাড়া নিলেই স্পট অ্যাকশন ও ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা কমিশনারের।     🔵 ঈদুল আজহার পরপরই আন্তঃনগর ট্রেনে নারী যাত্রীদের আলাদা বিশেষ কোচ যুক্ত করার মহাপরিকল্পনা রেলমন্ত্রীর।     🔵 এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা হবে না: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশের প্রতিটি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনার ঘোষণা কৃষিমন্ত্রীর।     🟢ট্রাফিক এআই ও ভিডিও মামলার নামে ছড়ানো ভুয়া এসএমএস ও ডিজিটাল প্রতারণা থেকে নগরবাসীকে সতর্ক থাকার জরুরি আহ্বান ডিএমপির।     🌍 পররাষ্ট্রনীতিতে মতপার্থক্য ও পারিবারিক কারণে ট্রাম্পের অঙ্গুলিহেলনে অবশেষে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ।     🌐 ট্রুথ সোশ্যালে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানের সঙ্গে চুক্তি হতে হবে 'বড় ও অর্থবহ', অন্যথায় আলোচনার টেবিল বর্জনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।     🌍 যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানালেও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এখনই নাকচ করে দিল ইরান।     🌐 বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই আরও তীব্র করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।     🏏⚽ জার্মান অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্টের গাণিতিক সমীকরণে অবিশ্বাস্য পূর্বাভাস: ব্রাজিল-আর্জেন্টিনাকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিয়েছে ৩০০ ফিট

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ড্রিমলাইনারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়। তার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।



এর আগে লন্ডন সময় বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। দীর্ঘ যাত্রাপথ শেষে আজ সকাল ১০টায় বিমানটি প্রথম যাত্রাবিরতি হিসেবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেই মাহেন্দ্রক্ষণে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় তারেক রহমান লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!

বিমানবন্দরে অবতরণের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি একটি লাল-সবুজের বিশেষ বুলেটপ্রুফ মিনিবাসে চড়ে সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হন। বর্তমানে তিনি বিমানবন্দর থেকে কুড়িল হয়ে পূর্বাচলের পথে রয়েছেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার পূর্বাচল সংলগ্ন ৩০০ ফিট এলাকার জুলাই এক্সপ্রেসওয়েতে লাখ লাখ নেতাকর্মীর ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা তাকে একনজর দেখতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমানের সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি দীর্ঘ দিন ধরে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। মা-ছেলের এই পুনর্মিলনীকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আবেগ ও উচ্ছ্বাস বিরাজ করছে।


Post a Comment

নবীনতর পূর্বতন