ব্রেকিং নিউজ
🔴 ব্রেকিং নিউজ: আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ: রাজধানীসহ সারা দেশে গভীর ভাবগাম্ভীর্য ও বিপুল উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।     🔵 হামের ভ্যাকসিন প্রাইভেটে কিনে 'পয়সা খাওয়ার' ধান্দায় ইউনিসেফের সাতবারের রিমাইন্ডার উপেক্ষা করেছিল আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার: স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি।     🟢 ঈদযাত্রায় রাজধানীতে ডিএমপির নজিরবিহীন নিরাপত্তা: অতিরিক্ত ভাড়া নিলেই স্পট অ্যাকশন ও ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা কমিশনারের।     🔵 ঈদুল আজহার পরপরই আন্তঃনগর ট্রেনে নারী যাত্রীদের আলাদা বিশেষ কোচ যুক্ত করার মহাপরিকল্পনা রেলমন্ত্রীর।     🔵 এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা হবে না: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশের প্রতিটি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনার ঘোষণা কৃষিমন্ত্রীর।     🟢ট্রাফিক এআই ও ভিডিও মামলার নামে ছড়ানো ভুয়া এসএমএস ও ডিজিটাল প্রতারণা থেকে নগরবাসীকে সতর্ক থাকার জরুরি আহ্বান ডিএমপির।     🌍 পররাষ্ট্রনীতিতে মতপার্থক্য ও পারিবারিক কারণে ট্রাম্পের অঙ্গুলিহেলনে অবশেষে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ।     🌐 ট্রুথ সোশ্যালে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানের সঙ্গে চুক্তি হতে হবে 'বড় ও অর্থবহ', অন্যথায় আলোচনার টেবিল বর্জনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।     🌍 যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানালেও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এখনই নাকচ করে দিল ইরান।     🌐 বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই আরও তীব্র করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।     🏏⚽ জার্মান অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্টের গাণিতিক সমীকরণে অবিশ্বাস্য পূর্বাভাস: ব্রাজিল-আর্জেন্টিনাকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

কল্যাণপুর - নূতন বাজার সড়কে প্রাইভেট কারের দৌরাত্ম্য


মিরপুরের কল্যাণপুর নূতন বাজার থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সরু এই সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও দৈনিক যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। রিকশা, অটোরিকশা ও সিএনজি-অটোরিকশা সহজে চলাচলের উপযোগী হওয়ায় প্রতিদিন অসংখ্য স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী যাত্রীরা এই পথ ব্যবহার করেন।


কিন্তু দুঃখজনক বিষয় হলো, নতুন বাজারের দিকে যাতায়াতের জন্য কল্যাণপুর থেকে বাংলা কলেজ পর্যন্ত প্রধান সড়ক থাকা সত্বেও এই সড়কটি এখন প্রাইভেট কারের বিকল্প অথচ "শর্টকাট" রুটে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য ব্যক্তিগত গাড়ি এই সরু রাস্তায় প্রবেশ করে দীর্ঘ যানজট সৃষ্টি করছে। ফলে স্কুলগামী শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না, অফিসগামী যাত্রীদেরও নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।


এভাবে প্রতিদিনের এই অযাচিত ভোগান্তি এলাকাবাসী ও যাত্রীদের মানসিক ও শারীরিক কষ্ট বাড়িয়ে তুলছে। দ্রুত পদক্ষেপ না নিলে সমস্যা আরও প্রকট হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই রাস্তায় প্রাইভেট কার চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে মূলত অত্র এলাকার যাত্রী ও ছোট যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে।


-মোঃ ফারুক মিল্টন


Post a Comment

নবীনতর পূর্বতন