ব্রেকিং নিউজ
🔴 ব্রেকিং নিউজ: আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ: রাজধানীসহ সারা দেশে গভীর ভাবগাম্ভীর্য ও বিপুল উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।     🔵 হামের ভ্যাকসিন প্রাইভেটে কিনে 'পয়সা খাওয়ার' ধান্দায় ইউনিসেফের সাতবারের রিমাইন্ডার উপেক্ষা করেছিল আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার: স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি।     🟢 ঈদযাত্রায় রাজধানীতে ডিএমপির নজিরবিহীন নিরাপত্তা: অতিরিক্ত ভাড়া নিলেই স্পট অ্যাকশন ও ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা কমিশনারের।     🔵 ঈদুল আজহার পরপরই আন্তঃনগর ট্রেনে নারী যাত্রীদের আলাদা বিশেষ কোচ যুক্ত করার মহাপরিকল্পনা রেলমন্ত্রীর।     🔵 এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা হবে না: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশের প্রতিটি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনার ঘোষণা কৃষিমন্ত্রীর।     🟢ট্রাফিক এআই ও ভিডিও মামলার নামে ছড়ানো ভুয়া এসএমএস ও ডিজিটাল প্রতারণা থেকে নগরবাসীকে সতর্ক থাকার জরুরি আহ্বান ডিএমপির।     🌍 পররাষ্ট্রনীতিতে মতপার্থক্য ও পারিবারিক কারণে ট্রাম্পের অঙ্গুলিহেলনে অবশেষে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ।     🌐 ট্রুথ সোশ্যালে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানের সঙ্গে চুক্তি হতে হবে 'বড় ও অর্থবহ', অন্যথায় আলোচনার টেবিল বর্জনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।     🌍 যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানালেও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এখনই নাকচ করে দিল ইরান।     🌐 বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই আরও তীব্র করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।     🏏⚽ জার্মান অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্টের গাণিতিক সমীকরণে অবিশ্বাস্য পূর্বাভাস: ব্রাজিল-আর্জেন্টিনাকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

ভারতে ধরা পড়লেন ওসমান হাদি হত্যার মূল ঘাতক শুটার ফয়সাল: সহযোগীসহ ১৪ দিনের রিমান্ডে

সত্যকথা ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জনপ্রিয় রাজনৈতিক কর্মী শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদ অবশেষে গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ পলাতক থাকার পর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এ সময় তার প্রধান সহযোগী আলমগীর হোসেনকেও আটক করা হয়।
Shooter Faisal Karim Masud and Alamgir arrested by West Bengal STF


বনগাঁ সীমান্তে নাটকীয় গ্রেপ্তার

রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ এসটিএফ-এর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, বাংলাদেশে খুন ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত দুই নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। তারা বনগাঁ এলাকায় আত্মগোপন করে পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল। এই তথ্যের ভিত্তিতে ৭ মার্চ রাত থেকে ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের পরিচয়:

১. ফয়সাল করিম মাসুদ (৩৭): ডাকনাম রাহুল। তিনি বাংলাদেশের পটুয়াখালী জেলার বাসিন্দা এবং হত্যাকাণ্ডের মূল শুটার হিসেবে অভিযুক্ত।

২. আলমগীর হোসেন (৩৪): ঢাকার বাসিন্দা এবং মাসুদের প্রধান সহযোগী।

মেঘালয় সীমান্ত দিয়ে পলায়ন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, ওসমান হাদিকে চলন্ত রিকশায় গুলি করে হত্যার পর তারা প্রথমে ময়মনসিংহ সীমান্ত দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। সর্বশেষ বনগাঁ হয়ে আবারও বাংলাদেশে প্রবেশের ছক কষছিল তারা, তখনই পুলিশের জালে ধরা পড়ে।

১৪ দিনের পুলিশি রিমান্ড

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে প্রকাশ্য দিবালোকে চলন্ত রিকশায় গুলি করে হত্যার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। গোয়েন্দা তথ্যে আগেই জানানো হয়েছিল যে তারা সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতের বিশেষ টাস্ক ফোর্সের এই সফল অভিযানে মূল আসামিরা ধরা পড়ায় এখন তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


Post a Comment

নবীনতর পূর্বতন