ব্রেকিং নিউজ
🔴 ব্রেকিং নিউজ: আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ: রাজধানীসহ সারা দেশে গভীর ভাবগাম্ভীর্য ও বিপুল উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।     🔵 হামের ভ্যাকসিন প্রাইভেটে কিনে 'পয়সা খাওয়ার' ধান্দায় ইউনিসেফের সাতবারের রিমাইন্ডার উপেক্ষা করেছিল আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার: স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি।     🟢 ঈদযাত্রায় রাজধানীতে ডিএমপির নজিরবিহীন নিরাপত্তা: অতিরিক্ত ভাড়া নিলেই স্পট অ্যাকশন ও ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা কমিশনারের।     🔵 ঈদুল আজহার পরপরই আন্তঃনগর ট্রেনে নারী যাত্রীদের আলাদা বিশেষ কোচ যুক্ত করার মহাপরিকল্পনা রেলমন্ত্রীর।     🔵 এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা হবে না: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশের প্রতিটি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনার ঘোষণা কৃষিমন্ত্রীর।     🟢ট্রাফিক এআই ও ভিডিও মামলার নামে ছড়ানো ভুয়া এসএমএস ও ডিজিটাল প্রতারণা থেকে নগরবাসীকে সতর্ক থাকার জরুরি আহ্বান ডিএমপির।     🌍 পররাষ্ট্রনীতিতে মতপার্থক্য ও পারিবারিক কারণে ট্রাম্পের অঙ্গুলিহেলনে অবশেষে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ।     🌐 ট্রুথ সোশ্যালে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানের সঙ্গে চুক্তি হতে হবে 'বড় ও অর্থবহ', অন্যথায় আলোচনার টেবিল বর্জনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।     🌍 যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানালেও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এখনই নাকচ করে দিল ইরান।     🌐 বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই আরও তীব্র করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।     🏏⚽ জার্মান অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্টের গাণিতিক সমীকরণে অবিশ্বাস্য পূর্বাভাস: ব্রাজিল-আর্জেন্টিনাকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ম্যাচ হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ

 

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে শেষ দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করতে হলো সাদিয়া ইসলাম-হাবিবা ইসলাম পিংকিদের। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের ৬ উইকেটে পরাজিত করে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারান সুমাইয়া আক্তার সুবর্ণা, মাইমুনা নাহার, অচেনা জান্নাত, সাদিয়া ইসলাম, ফারজনা মেধাসহ অন্যান্য ব্যাটাররা। শেষের দিকে হাবিবা ও ববি খাতুনও জ্বলে উঠতে পারেননি।

তবে ওপেনার সাদিয়া আক্তার একপ্রান্ত ধরে রেখে ৩০ বলে ২৮ রানের ইনিংস খেললে বাংলাদেশের মেয়েরা ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রানের পুঁজি পায়। পাকিস্তানের বোলারদের মধ্যে বারিরাহ সাইফ একাই ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন, যা বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে দিতে বড় ভূমিকা রাখে। রোজিনা পান ২ উইকেট।

সহজেই লক্ষ্যে পৌঁছাল পাকিস্তান

জয়ের জন্য ৮৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক ইমান নাসিরের উইকেট হারায় পাকিস্তান। অতশী মজুমদারের বলে পিংকির হাতে ক্যাচ দেন নাসির। এরপর রাহিমা সৈয়দ দুই চারে ভালো শুরু করলেও ৮ বলে ১০ রান করে তৃতীয় ওভারে রান আউট হয়ে ফিরে যান।

তবে কমল খান ও আকশা হাবিব মিলে পাকিস্তানের ইনিংসকে টেনে নিয়ে যান। দলীয় ৫৩ রানের সময় জুটি ভাঙেন ফারজানা ইয়াসমিন মেধা। ৩২ বলে ২১ রান করে মেধার হাতে ক্যাচ দেন আকশা। কিছুক্ষণ পর ৪৬ বলে ২৫ রান করে আউট হন কমল খান। কিন্তু এরপর ফিজা ফিয়াজ ১৮* ও আরিশা আনসারি ৭* রান করে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

অতশী মজুমদার ও ফারজানা ইয়াসমিন মেধা বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: ৮৪/১০ (১৯.১ ওভার) (সাদিয়া আক্তার ২৮, সুমাইয়া ৯, হাবিবা ৯; বারিরাহ সাইফ ৩/১৬, রোজিনা ২/১৬)

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল: ৮৫/৪ (১৭ ওভার) (কমল খান ২৫, আকশা হাবিব ২১, ফিজা ফিয়াজ ১৮*, রাহিমা সৈয়দ ১০; অতশী মজুমদার ১/১৪, ফারজানা ইয়াসমিন মেধা ১/৩০)

ফলাফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল ৬ উইকেটে জয়ী এবং ৩-২ ব্যবধানে সিরিজ চ্যাম্পিয়ন।



Post a Comment

নবীনতর পূর্বতন