ব্রেকিং নিউজ
🔴 ব্রেকিং নিউজ: আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ: রাজধানীসহ সারা দেশে গভীর ভাবগাম্ভীর্য ও বিপুল উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।     🔵 হামের ভ্যাকসিন প্রাইভেটে কিনে 'পয়সা খাওয়ার' ধান্দায় ইউনিসেফের সাতবারের রিমাইন্ডার উপেক্ষা করেছিল আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার: স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি।     🟢 ঈদযাত্রায় রাজধানীতে ডিএমপির নজিরবিহীন নিরাপত্তা: অতিরিক্ত ভাড়া নিলেই স্পট অ্যাকশন ও ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা কমিশনারের।     🔵 ঈদুল আজহার পরপরই আন্তঃনগর ট্রেনে নারী যাত্রীদের আলাদা বিশেষ কোচ যুক্ত করার মহাপরিকল্পনা রেলমন্ত্রীর।     🔵 এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা হবে না: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশের প্রতিটি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনার ঘোষণা কৃষিমন্ত্রীর।     🟢ট্রাফিক এআই ও ভিডিও মামলার নামে ছড়ানো ভুয়া এসএমএস ও ডিজিটাল প্রতারণা থেকে নগরবাসীকে সতর্ক থাকার জরুরি আহ্বান ডিএমপির।     🌍 পররাষ্ট্রনীতিতে মতপার্থক্য ও পারিবারিক কারণে ট্রাম্পের অঙ্গুলিহেলনে অবশেষে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ।     🌐 ট্রুথ সোশ্যালে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানের সঙ্গে চুক্তি হতে হবে 'বড় ও অর্থবহ', অন্যথায় আলোচনার টেবিল বর্জনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।     🌍 যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানালেও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এখনই নাকচ করে দিল ইরান।     🌐 বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই আরও তীব্র করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।     🏏⚽ জার্মান অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্টের গাণিতিক সমীকরণে অবিশ্বাস্য পূর্বাভাস: ব্রাজিল-আর্জেন্টিনাকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে জামায়াত আমির

 


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে কিছু সময় অবস্থানের পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।

শফিকুর রহমান বলেন, "আল্লাহতালার হাতে সব কিছুই আছে, তিনি জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন। আবার মরার মধ্যে জান দিতে পারেন। উনি (খালেদা জিয়া) আলহামদুলিল্লাহ যেহেতু সারভাইব করছেন, আমরা আশা রাখি- দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ।" তিনি বিএনপি চেয়ারপারসনের জন্য সবার কাছে দোয়া চান।

তিনি আরও বলেন, "আমি দুই চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্ত্বনা। আবারও আল্লাহতালার কাছে দোয়া করি তিনি যেন তাকে ক্ষমা করে তার ওপর রহম করুন, তার ওপর সুস্থতার নেয়ামত দান করুন।" তিনি পরিবারের সদস্যদের ধৈর্যের সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য দোয়া করেন।

এর আগে তিন বাহিনীর প্রধান হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন।

বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। গত ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দেওয়া শুরু করে মেডিকেল বোর্ড।



Post a Comment

নবীনতর পূর্বতন