ব্রেকিং নিউজ
🔴 ব্রেকিং নিউজ: আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ: রাজধানীসহ সারা দেশে গভীর ভাবগাম্ভীর্য ও বিপুল উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।     🔵 হামের ভ্যাকসিন প্রাইভেটে কিনে 'পয়সা খাওয়ার' ধান্দায় ইউনিসেফের সাতবারের রিমাইন্ডার উপেক্ষা করেছিল আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার: স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি।     🟢 ঈদযাত্রায় রাজধানীতে ডিএমপির নজিরবিহীন নিরাপত্তা: অতিরিক্ত ভাড়া নিলেই স্পট অ্যাকশন ও ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা কমিশনারের।     🔵 ঈদুল আজহার পরপরই আন্তঃনগর ট্রেনে নারী যাত্রীদের আলাদা বিশেষ কোচ যুক্ত করার মহাপরিকল্পনা রেলমন্ত্রীর।     🔵 এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা হবে না: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশের প্রতিটি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনার ঘোষণা কৃষিমন্ত্রীর।     🟢ট্রাফিক এআই ও ভিডিও মামলার নামে ছড়ানো ভুয়া এসএমএস ও ডিজিটাল প্রতারণা থেকে নগরবাসীকে সতর্ক থাকার জরুরি আহ্বান ডিএমপির।     🌍 পররাষ্ট্রনীতিতে মতপার্থক্য ও পারিবারিক কারণে ট্রাম্পের অঙ্গুলিহেলনে অবশেষে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ।     🌐 ট্রুথ সোশ্যালে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানের সঙ্গে চুক্তি হতে হবে 'বড় ও অর্থবহ', অন্যথায় আলোচনার টেবিল বর্জনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।     🌍 যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানালেও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এখনই নাকচ করে দিল ইরান।     🌐 বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই আরও তীব্র করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।     🏏⚽ জার্মান অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্টের গাণিতিক সমীকরণে অবিশ্বাস্য পূর্বাভাস: ব্রাজিল-আর্জেন্টিনাকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

পুরোনো ডিভাইসের বিনিময়ে নতুন গেমিং পিসি: স্টার টেক-এক্সচেঞ্জকরির বিশেষ ক্যাম্পেইন

 


দেশে প্রথমবারের মতো পুরোনো ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার পরিবর্তন করে নতুন গেমিং ও গ্রাফিক্স পিসি কেনার সুযোগ তৈরি হয়েছে। ‘পাওয়ার আপ ইয়োর গেইম’ শীর্ষক এই বিশেষ ক্যাম্পেইনটি পরিচালনা করছে কম্পিউটার অদল-বদলকারী প্রতিষ্ঠান এক্সচেঞ্জকরি লিমিটেড। এই উদ্যোগে নতুন ডিভাইস পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় গেমিং হার্ডওয়্যার বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

এই উদ্যোগের ফলে গ্রাহকদের জন্য উচ্চ-ক্ষমতাসম্পন্ন গেমিং পিসি ক্রয় করা অনেক সহজলভ্য হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা এক্সচেঞ্জকরির পোর্টালে (www.exchangekori.com) তাদের ব্যবহৃত ডিভাইসের তথ্য এবং স্টার টেকের ওয়েব পোর্টাল থেকে পছন্দের নতুন পিসি বা যন্ত্রাংশের তালিকা জমা দিতে পারবেন। পুরোনো ডিভাইসের নির্ধারিত মূল্য নতুন পণ্যের দাম থেকে সমন্বয় করা হবে। সুবিধাজনক এই অফারে গ্রাহকরা একটি নতুন পিসির বিপরীতে সর্বোচ্চ দুটি পুরোনো ডিভাইস জমা দেওয়ার সুযোগ পাবেন। ডিভাইসের চূড়ান্ত মূল্যায়নের জন্য গ্রাহকরা এক্সচেঞ্জকরির গুলশান-তেজগাঁও লিংক রোড, মিরপুর অথবা ধানমন্ডি ডিল সেন্টারে সরাসরি সেবা গ্রহণ করতে পারবেন।

এ প্রসঙ্গে এক্সচেঞ্জকরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, গ্রাহকদের পক্ষ থেকে দীর্ঘদিনের চাহিদা থাকলেও পর্যাপ্ত পণ্য সরবরাহের অভাবে এতদিন এই সেবাটি চালু করা সম্ভব হয়নি। স্টার টেক পর্যাপ্ত নতুন পণ্যের সম্ভার নিয়ে পাশে দাঁড়িয়েছে। ফলে এখন গ্রাহকরা তাদের পুরোনো ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে সহজেই তাদের কাঙ্ক্ষিত গেমিং ও গ্রাফিক্স পিসি তৈরি করে নিতে পারবেন। এই ক্যাম্পেইনটি গেমিং কমিউনিটির আপগ্রেডেশন ত্বরান্বিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


Post a Comment

নবীনতর পূর্বতন