ব্রেকিং নিউজ
🔴 ব্রেকিং নিউজ: আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ: রাজধানীসহ সারা দেশে গভীর ভাবগাম্ভীর্য ও বিপুল উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।     🔵 হামের ভ্যাকসিন প্রাইভেটে কিনে 'পয়সা খাওয়ার' ধান্দায় ইউনিসেফের সাতবারের রিমাইন্ডার উপেক্ষা করেছিল আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার: স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি।     🟢 ঈদযাত্রায় রাজধানীতে ডিএমপির নজিরবিহীন নিরাপত্তা: অতিরিক্ত ভাড়া নিলেই স্পট অ্যাকশন ও ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা কমিশনারের।     🔵 ঈদুল আজহার পরপরই আন্তঃনগর ট্রেনে নারী যাত্রীদের আলাদা বিশেষ কোচ যুক্ত করার মহাপরিকল্পনা রেলমন্ত্রীর।     🔵 এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা হবে না: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশের প্রতিটি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনার ঘোষণা কৃষিমন্ত্রীর।     🟢ট্রাফিক এআই ও ভিডিও মামলার নামে ছড়ানো ভুয়া এসএমএস ও ডিজিটাল প্রতারণা থেকে নগরবাসীকে সতর্ক থাকার জরুরি আহ্বান ডিএমপির।     🌍 পররাষ্ট্রনীতিতে মতপার্থক্য ও পারিবারিক কারণে ট্রাম্পের অঙ্গুলিহেলনে অবশেষে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ।     🌐 ট্রুথ সোশ্যালে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানের সঙ্গে চুক্তি হতে হবে 'বড় ও অর্থবহ', অন্যথায় আলোচনার টেবিল বর্জনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।     🌍 যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানালেও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এখনই নাকচ করে দিল ইরান।     🌐 বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই আরও তীব্র করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।     🏏⚽ জার্মান অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্টের গাণিতিক সমীকরণে অবিশ্বাস্য পূর্বাভাস: ব্রাজিল-আর্জেন্টিনাকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

নগদ-এর নতুন চমক: লেনদেন করে রয়্যাল এনফিল্ড ও আইফোন জেতার সুযোগ

 

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অপারেটর নগদ বছর শেষে গ্রাহকদের লেনদেনে উৎসাহিত করতে নিয়ে এসেছে নতুন এক আকর্ষণীয় ক্যাম্পেইন। 'আসা আর ফেরা সারপ্রাইজ সেরা' শীর্ষক এই ক্যাম্পেইনের আওতায় পুরনো এবং নতুন লেনদেনকারী গ্রাহকেরা প্রতিদিন ক্যাশব্যাকসহ গ্র্যান্ড পুরস্কার হিসেবে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোনসহ হাজারো পুরস্কার জেতার সুযোগ পাবেন।



বুধবার (২৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে এই বিশেষ ক্যাম্পেইন, যা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো গ্রাহকদের সক্রিয় করে তোলা এবং লেনদেনে তাদের উৎসাহিত করা।

যেসব গ্রাহক দীর্ঘদিন ধরে নগদ ব্যবহার করেননি—অর্থাৎ যারা ৩০ জুন ২০২৫-এর পর নগদ ওয়ালেট থেকে কোনো লেনদেন করেননি—তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। একই সাথে, নতুন করে নগদ-এ নিবন্ধনকৃত গ্রাহকেরাও এই আকর্ষণীয় পুরস্কারগুলোর জন্য বিবেচিত হবেন।

ক্যাম্পেইনটি নিয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, "বছর শেষে আর নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য নগদের পক্ষ থেকে এটা একটা আনন্দ আয়োজন। হাজার হাজার গ্রাহকের জন্য এমন একটি ক্যাম্পেইন চালু করে আমরা গ্রাহকদের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। গ্রাহকেরা আমাদের সম্পদ, তারা সাথে আছেন বলেই আমরা নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে আসতে পারছি।"

এই বিশেষ ক্যাম্পেইনে অংশগ্রহণের নিয়মাবলী ও বিস্তারিত তথ্য জানতে গ্রাহকদের নগদের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে বলা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পেইনের যেকোনো শর্ত নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্তভাবে প্রতিপালিত হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন