ব্রেকিং নিউজ
🔴 ব্রেকিং নিউজ: আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ: রাজধানীসহ সারা দেশে গভীর ভাবগাম্ভীর্য ও বিপুল উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।     🔵 হামের ভ্যাকসিন প্রাইভেটে কিনে 'পয়সা খাওয়ার' ধান্দায় ইউনিসেফের সাতবারের রিমাইন্ডার উপেক্ষা করেছিল আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার: স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি।     🟢 ঈদযাত্রায় রাজধানীতে ডিএমপির নজিরবিহীন নিরাপত্তা: অতিরিক্ত ভাড়া নিলেই স্পট অ্যাকশন ও ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা কমিশনারের।     🔵 ঈদুল আজহার পরপরই আন্তঃনগর ট্রেনে নারী যাত্রীদের আলাদা বিশেষ কোচ যুক্ত করার মহাপরিকল্পনা রেলমন্ত্রীর।     🔵 এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা হবে না: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশের প্রতিটি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনার ঘোষণা কৃষিমন্ত্রীর।     🟢ট্রাফিক এআই ও ভিডিও মামলার নামে ছড়ানো ভুয়া এসএমএস ও ডিজিটাল প্রতারণা থেকে নগরবাসীকে সতর্ক থাকার জরুরি আহ্বান ডিএমপির।     🌍 পররাষ্ট্রনীতিতে মতপার্থক্য ও পারিবারিক কারণে ট্রাম্পের অঙ্গুলিহেলনে অবশেষে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ।     🌐 ট্রুথ সোশ্যালে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানের সঙ্গে চুক্তি হতে হবে 'বড় ও অর্থবহ', অন্যথায় আলোচনার টেবিল বর্জনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।     🌍 যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানালেও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এখনই নাকচ করে দিল ইরান।     🌐 বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই আরও তীব্র করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।     🏏⚽ জার্মান অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্টের গাণিতিক সমীকরণে অবিশ্বাস্য পূর্বাভাস: ব্রাজিল-আর্জেন্টিনাকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া: ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

 সত্যকথা ডেস্ক

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননার তালিকায় এবার প্রয়াত রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সংস্কৃতি ও বিজ্ঞানের দিকপালদের নাম উঠে এসেছে।
স্বাধীনতা পুরস্কার ২০২৬ বিজয়ী খালেদা জিয়াসহ অন্যান্যদের তালিকা


আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

খালেদা জিয়ার মনোনয়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতি

দেশ গঠন, গণতন্ত্র রক্ষা এবং নারী শিক্ষায় অনন্য সাধারণ অবদানের জন্য বেগম খালেদা জিয়াকে মরণোত্তর এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনবারের এই প্রধানমন্ত্রীর অবদানকে রাষ্ট্রীয়ভাবে এই সর্বোচ্চ সম্মানে সিক্ত করা হলো।

পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিবর্গ

ব্যক্তি পর্যায়ে মোট ১৫ জনকে এই পদক দেওয়া হচ্ছে, যাদের মধ্যে ৭ জনই মরণোত্তর সম্মাননা পাচ্ছেন:

  • স্বাধীনতা ও গণতন্ত্র: খালেদা জিয়া (মরণোত্তর)।

  • মুক্তিযুদ্ধ: মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)।

  • সংস্কৃতি: এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং বিশিষ্ট সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর)।

  • বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জহুরুল করিম (সাবেক সচিব ও ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক)।

  • সাহিত্য: আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।

  • ক্রীড়া: টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু।

  • সমাজসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক এবং মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।

  • জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান (মরণোত্তর)।

  • গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

  • পরিবেশ সংরক্ষণ: আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

মনোনীত প্রতিষ্ঠানসমূহ

প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশের ৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে: ১. ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধ) ২. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসাবিদ্যা) ৩. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) (পল্লী উন্নয়ন) ৪. এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল (সমাজসেবা) ৫. গণস্বাস্থ্য কেন্দ্র (সমাজসেবা)

জাফরুল্লাহ চৌধুরীর নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা

পুরস্কার ঘোষণার পরপরই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এর কারণ হলো, তিনি ১৯৭৭ সালেই জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন।

তর্ক-বিতর্ক: সাধারণত একই ব্যক্তিকে দুইবার এই পুরস্কার দেওয়ার নজির নেই। গত বছর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর নাম দ্বিতীয়বার প্রস্তাব করা হলেও আইনি জটিলতায় তা বাদ দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এটি কোনো আইনি বাধা নয় বরং সরকারের সিদ্ধান্ত। তবে কোনো তথ্যগত অসঙ্গতি থাকলে তা সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

স্বাধীনতা পুরস্কারের নেপথ্যে

১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা পান:

  • ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক।

  • ৫ লাখ টাকা নগদ।

  • একটি পদকের রেপ্লিকা ও সম্মাননাপত্র।


Post a Comment

নবীনতর পূর্বতন