নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের মানুষের তথ্য প্রাপ্তির অধিকার আরও সুসংহত ও অবারিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) ‘তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ শিরোনামে একটি গেজেট প্রকাশের মাধ্যমে ২০০৯ সালের মূল আইনের সংজ্ঞায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে জাতীয় সংসদ ভেঙে যাওয়ায় জরুরি পরিস্থিতি বিবেচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশটি জারি করেন।
তথ্যের সংজ্ঞায় ব্যাপক পরিবর্তন
সংশোধিত এই অধ্যাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ‘তথ্য’ শব্দের সংজ্ঞাকে ব্যাপক বিস্তৃত ও স্পষ্ট করা। এখন থেকে যেকোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংশ্লিষ্ট সকল নথি আইনিভাবে ‘তথ্য’ হিসেবে গণ্য হবে।
সংশোধিত আইন অনুযায়ী তথ্যের তালিকায় যা থাকছে:
দাপ্তরিক স্মারক, বই, নকশা ও মানচিত্র।
চুক্তিপত্র, তথ্য-উপাত্ত ও লগবই।
অফিস আদেশ, বিজ্ঞপ্তি ও দাপ্তরিক দলিল।
নমুনা, পত্র, প্রতিবেদন ও হিসাব-বিবরণী।
প্রকল্প প্রস্তাব (Project Profile) ।

একটি মন্তব্য পোস্ট করুন